
দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের কুইন্সটাউন সংলগ্ন সমো এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জন বাংলাদেশি পুড়ে নিহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠানটিতে হঠাৎ আগুন লাগলে ভেতরে ঘুমিয়ে থাকা এই ৬ প্রবাসী বাংলাদেশি ঘটনাস্থলেই প্রাণ হারান।
নিহতদের মধ্যে সবার বাড়িই নারায়ণগঞ্জ সদর উপজেলার আলিরটেক ইউনিয়নের কুকেরচর ও চর আলীরটেক এবং বক্তাবলী ইউনিয়নের রামনগর এলাকায়।
এই ঘটনায় আরও এক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন, যাকে চিকিৎসার জন্য স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি; বিষয়টি খতিয়ে দেখতে স্থানীয় পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Reply