1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ: অতিরিক্ত দায়িত্বে প্রহ্লাদ জোশী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

পরীক্ষার প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থায় চরম অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের টানা আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব দেওয়া হয়েছে দেশটির অপর কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে।

শনিবার (২৫ ২৫ জুলাই) শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর নরেন্দ্র মোদির সরকার এই নতুন নিয়োগের সিদ্ধান্ত নিশ্চিত করে।

প্রহ্লাদ জোশী বর্তমানে ভারতের খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন। নতুন এই সিদ্ধান্তের ফলে তিনি এখন থেকে নিজের বর্তমান দপ্তরের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়েরও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’ (NEET-UG)-এর প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে দেশজুড়ে নজিরবিহীন অসন্তোষ তৈরি হয়। বিরোধী রাজনৈতিক দলগুলোর পাশাপাশি আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র নেতৃত্বে টানা বিক্ষোভের কারণে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে ওঠে।

আন্দোলনকারীদের প্রধান দাবিগুলোর একটিই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। দীর্ঘদিনের টানা প্রতিবাদের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই মোদি সরকার শিক্ষামন্ত্রীর পদত্যাগ গ্রহণ করে নতুন দায়িত্ব বন্টনের এই বড় পদক্ষেপ নিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News