
ভারতে চলমান দীর্ঘ আন্দোলনের মুখে দেশটির সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব পুলিশি মামলা প্রত্যাহারে সম্মত হওয়ায় অবশেষে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)।
শনিবার (২৫ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং ও বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং সিজেপির মুখপাত্র অশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের যৌথ সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের মধ্য দিয়ে সিজেপির মূল দাবিটি পূরণ হয়। তবে আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষ থেকে আরও দুটি দাবি বহাল রাখা হয়েছিল— নিট-ইউজি (NEET-UG) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় আত্মহত্যা করা শিক্ষার্থীদের প্রতিটি পরিবারকে ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ প্রদান এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা না নেওয়ার লিখিত নিশ্চয়তা।
যৌথ সংবাদ সম্মেলনে জেপি নাড্ডা জানান, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে এ পর্যন্ত যেসব এফআইআর (FIR) দায়ের হয়েছে, তার সব অনুলিপি সিজেপির কাছে হস্তান্তর করা হবে এবং এসব মামলার ভিত্তিতে কারো বিরুদ্ধে কোনো প্রকার আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে না। সরকারের এই ইতিবাচক পদক্ষেপে সন্তুষ্ট হয়ে সিজেপি তাদের দীর্ঘদিন ধরে চলা দেশব্যাপী আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয়।
Leave a Reply