1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

“পাওনা টাকার জেরে হত্যা: ভাটারা মামলার প্রধান আসামি কুষ্টিয়া থেকে গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ১৬৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর ভাটারা থানা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে এলিট সিকিউরিটি ফোর্সের এক সদস্যকে হত্যার ঘটনায় প্রধান আসামি মো. শাকিল আলী (২০)-কে কুষ্টিয়ার দৌলতপুর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় ২৩ মার্চ ২০২৬ তারিখে র‍্যাব সদর দপ্তরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-১ (উত্তরা) ও র‍্যাব-১২, কুষ্টিয়ার একটি যৌথ আভিযানিক দল কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন রামকৃষ্ণপুর চর এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভাটারা থানার মামলা নং-২৫, তারিখ ১৯/০৩/২০২৬ এর এজাহারনামীয় ১ নম্বর পলাতক আসামি মো. শাকিল আলী (২০)-কে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম মো. রাকিব হাসানের সঙ্গে আসামির পাওনা টাকা নিয়ে বিরোধ ছিল। এর জেরে ১৮ মার্চ ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে ভিকটিমের বাসায় কথা কাটাকাটির একপর্যায়ে আসামি শাকিল আলী কাঠের লাঠি দিয়ে ভিকটিমের মাথা ও ঘাড়ে আঘাত করে গুরুতর জখম করে। পরে অন্য সহযোগীদের নিয়ে এলোপাতাড়ি আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News