1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

ভরিতে তিন হাজার টাকার বেশি কমল স্বর্ণের দাম: বাজুস

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৪ বার পঠিত

দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে সর্বোচ্চ ৩ হাজার ৩২৪ টাকা পর্যন্ত কমানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ-সংক্রান্ত স্থায়ী কমিটির এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী স্বর্ণ ও রুপার হালনাগাদ দর:

  • ২২ ক্যারেট স্বর্ণ: ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণালংকারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা, যা গতকাল পর্যন্ত ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।

  • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি বিক্রি হবে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকায়।

  • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরির নতুন দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা।

  • সনাতন পদ্ধতি: প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

স্বর্ণের পাশাপাশি বাজুস রুপার দামও কিছুটা কমিয়েছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৬০৭ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৩৭৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৭৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৮৫৮ টাকায় বিক্রি হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News