
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি সূত্রে জানা যায়, ২৩ মার্চ ২০২৬ তারিখ দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর বারিধারা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃত মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে ফেনী জেলায় ছয়টি এবং ঢাকা মহানগর এলাকায় পাঁচটিসহ মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ফেনী জেলার তিনটি বিচারাধীন হত্যা মামলায় তার বিরুদ্ধে পৃথক তিনটি গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে।
এছাড়া তার বিরুদ্ধে ফেনী জেলায় আরও তিনটি এবং ঢাকায় পাঁচটিসহ মোট আটটি মামলা তদন্তাধীন রয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সিআইডিতে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তদন্তাধীন রয়েছে।
ডিবি আরও জানায়, রাজধানীর পল্টন, বনানী, কোতয়ালী, মিরপুর মডেল ও হাতিরঝিল থানায় তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, মানব পাচার ও মানিলন্ডারিং সংক্রান্ত গুরুতর অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে পল্টন থানার একটি মামলায় গ্রেফতার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply