1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার: তথ্য উপদেষ্টা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৫০ বার পঠিত

 

সরকার অপতথ্য ও সাইবার বুলিং কোনোভাবেই সহ্য করবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরতে আয়োজিত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ বলেন, যারা মিথ্যা তথ্য বা গুজব ছড়ায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অপতথ্য ও সাইবার বুলিং নিয়ন্ত্রণে একটি আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে এবং এ সপ্তাহেই এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি আরও জানান, পুলিশ ও প্রশাসনে গণঅভ্যুত্থানে হত্যা ও অন্যান্য অপরাধে জড়িতদের বিরুদ্ধে পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে ১৭ বছরের গড়ে ওঠা ফ্যাসিস্ট কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, কোনো মন্ত্রী সন্তোষজনকভাবে দায়িত্ব পালন করতে না পারলে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন। প্রয়োজনে দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে নির্দিষ্ট সময় উল্লেখ করেননি তিনি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News