1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

পলাতক সাজাপ্রাপ্ত আসামিদের দেশে ফেরাতে কূটনৈতিক তৎপরতা চলছে: শামা ওবায়েদ

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৩৬ বার পঠিত


বিচার ও সাজাপ্রাপ্ত সব পলাতক আসামিকে দেশে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য সরকার কূটনৈতিকভাবে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

সোমবার (২০ জুলাই) বিমসটেক বিষয়ক এক সেমিনার শেষে তিনি বলেন, শুধু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল নন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধে সাজাপ্রাপ্ত সবাইকে দেশে ফেরানোর উদ্যোগ চলছে।

তিনি বলেন, ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত বিচার নিশ্চিত করার প্রত্যাশা রয়েছে। একই সঙ্গে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিবেচনায় ভারত এ বিষয়ে ইতিবাচক সাড়া দেবে বলেও আশা প্রকাশ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মৃত্যুদণ্ডের রায়ের কপি পাঠানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News