
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ফলের ক্যারেটের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা আনুমানিক ১৬ কেজি স্বর্ণের বার জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার (১৯ জুলাই) দুপুরে কার্গো ভিলেজের ৯ নম্বর গেট এলাকায় খালাসের অপেক্ষায় থাকা একটি ফলের ক্যারেট তল্লাশি করে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিজিএফআই ও ঢাকা কাস্টমসের যৌথ অভিযানে ক্যারেটের নিচের ফাঁপা কাঠের অংশে কচটেপে মোড়ানো অবস্থায় স্বর্ণগুলো পাওয়া যায়।
জানা গেছে, হংকং থেকে ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইটে ফুডলিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানের নামে ফলের চালানটি আমদানি করা হয়েছিল। কাস্টমস কর্মকর্তারা জানান, সম্প্রতি বিমানবন্দর দিয়ে অভিনব কৌশলে স্বর্ণ চোরাচালানের প্রবণতা বেড়েছে।
Leave a Reply