1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

উগ্রবাদ-মৌলবাদ ও সাম্প্রদায়িকতা নির্মূলে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ৮৬ বার পঠিত

 

মাদকের মতো উগ্রবাদ, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাকে নির্মূল করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী।

রোববার (১২ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সংস্কৃতিমন্ত্রী বলেন, সরকার একটি প্রগতিশীল ও সাম্প্রদায়িকতাবিরোধী সমাজ গড়ে তুলতে চায়, যেখানে সব মানুষ মিলেমিশে উন্নত জীবনযাপন করবে।

তিনি জানান, নজরুলসংগীতের পাশাপাশি বছরজুড়ে লালন, ভাওয়াইয়া, ভাটিয়ালিসহ বিভিন্ন লোকসংগীতের চর্চা অব্যাহত রাখতে সরকার উদ্যোগ নিয়েছে। এসব বিষয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতারও আয়োজন করা হবে।

নিতাই রায় চৌধুরী আরও বলেন, বাংলা সংস্কৃতিকে বিশ্বব্যাপী আরও পরিচিত করে তুলতে সরকার কাজ করছে, যাতে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ বাংলা সংস্কৃতির প্রতি আকৃষ্ট হয়। পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সংস্কৃতি ও খেলাধুলার চর্চা আরও জোরদারে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও শিল্পকর্ম সংরক্ষণ ও বিকাশে শিল্পীদের বিভিন্ন পরামর্শও শোনেন সংস্কৃতিমন্ত্রী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News