
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সম্পন্ন হয়েছে। রোববার (১২ জুলাই) বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজার প্রবেশমুখে এ জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিপরিষদের সদস্য, সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেন।
জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে সরকারি দলের পক্ষ থেকে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিরোধী দলের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মরহুমের দীর্ঘ রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার এমন একজন ব্যক্তি ছিলেন, যাকে নিয়ে কারও কোনো অভিযোগ ছিল না।
জানাজা শেষে সংসদ ভবন প্রাঙ্গণের পাশের কবরস্থানে ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে দাফন করা হবে।
Leave a Reply