1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন

সমুদ্রবন্দরের ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার, পাঁচ বিভাগে ভারী বৃষ্টির সতর্কতা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৯৯ বার পঠিত

লঘুচাপজনিত বৈরী আবহাওয়ার পরিস্থিতির উন্নতি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করেছে আবহাওয়া অধিদফতর। তবে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদফতর জানায়, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে প্রদর্শিত ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে। তবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে শনিবার সন্ধ্যা পর্যন্ত সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

অন্যদিকে, ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (১৮৮ মিলিমিটার বা তার বেশি) বৃষ্টিপাত হতে পারে।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, অতিভারী বর্ষণের ফলে কোথাও কোথাও জলাবদ্ধতা, পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নদ-নদীর পানি বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকাগুলোর বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News