1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

বান্দরবানে পাহাড়ধসে একই পরিবারের ৫ জনের মৃত্যু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৮০ বার পঠিত

টানা ভারী বৃষ্টিতে বান্দরবানের লামা উপজেলায় বসতবাড়ির ওপর পাহাড় ধসে পাঁচজনের মৃত্যু হয়েছে। বুধবার (৯ জুলাই) ভোরে উপজেলার খইয়ার বিল এলাকার মিশনপাড়ায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পাহাড়ের একটি বড় অংশ ধসে একটি বসতবাড়ির ওপর পড়ে। এতে বাড়ির বাসিন্দারা মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

খবর পেয়ে লোহাগাড়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আরও দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে। এ ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।

নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News