1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান বদলাতে পরিবেশ রক্ষায় জোর দিলেন প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৯২ বার পঠিত

 

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বের বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। এ অবস্থা থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সভ্য দেশ হয়েও যত্রতত্র কলকারখানা স্থাপন করা হচ্ছে, যা পরিবেশ ও নগর ব্যবস্থাপনার জন্য কাম্য নয়।

বৃহস্পতিবার (৯ জুলাই) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পরিবেশ দিবস উপলক্ষে জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের অধিকাংশ মানুষ এখনও পরিবেশ সম্পর্কে যথেষ্ট সচেতন নন। পরিবেশ সংরক্ষণে জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং পরিবেশবান্ধব কার্যক্রমে সবাইকে সম্পৃক্ত করতে হবে।

তিনি নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের প্রত্যয় পুনর্ব্যক্ত করেন। এ সময় কোন পরিবেশে কোন ধরনের গাছ লাগানো উপযোগী, সে বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে ইউক্যালিপটাসের মতো পরিবেশের জন্য ক্ষতিকর গাছ রোপণ থেকে বিরত থাকারও অনুরোধ করেন।

অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণে বিশেষ অবদান রাখায় তিন ব্যক্তি ও তিন প্রতিষ্ঠানকে জাতীয় পরিবেশ পদক প্রদান করা হয়। এছাড়া বৃক্ষরোপণে বিশেষ অবদানের জন্য সাতটি শ্রেণিতে মোট ২১ জনকে জাতীয় পুরস্কার দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৬ জুলাই প্রকাশিত Economist Intelligence Unit-এর ২০২৬ সালের বৈশ্বিক বাসযোগ্যতা সূচকে বিশ্বের ১৭৩টি শহরের মধ্যে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়। ২০২৫ সালেও একই অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News