1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

কক্সবাজারের চাঞ্চল্যকর মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৭৩ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

কক্সবাজার সদর থানার আলোচিত মোহাম্মদ আলী হত্যা মামলার প্রধান আসামি রবিউল হাসান (২৮)-কে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‌্যাব-১৫, কক্সবাজার ও র‌্যাব-০৭, চট্টগ্রাম। গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার মহিপাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৭ জুলাই সন্ধ্যা আনুমানিক সাড়ে ৬টার দিকে কক্সবাজার সদর থানাধীন পাহাড়তলী ৯ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়া এলাকায় মোহাম্মদ আলী (৩৫) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে নিহতের ভাই বাদী হয়ে কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তে র‌্যাব-১৫ ও র‌্যাব-০৭ যৌথভাবে ছায়াতদন্ত এবং গোয়েন্দা নজরদারি শুরু করে। তদন্তের একপর্যায়ে তথ্য পাওয়া যায় যে, মামলার প্রধান আসামি ফেনী জেলার মহিপাল এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ৮ জুলাই রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে ফেনী সদর থানাধীন মহিপাল বাস কাউন্টার এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে রবিউল হাসানকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত রবিউল হাসান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে হত্যার পর কক্সবাজার থেকে পালিয়ে ফেনীর মহিপাল এলাকায় আত্মগোপন করেছিলেন।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কক্সবাজার সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News