1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এআই টুলে ব্যাংকের গোপন তথ্য না দেওয়ার নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুলে ব্যাংকের কোনো গোপন বা সংবেদনশীল তথ্য প্রদান থেকে কর্মকর্তা-কর্মচারীদের বিরত থাকার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সম্প্রতি জারি করা এক নির্দেশনায় এ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অফিসিয়াল নোটিং, নীতিমালা প্রণয়ন কিংবা ডাটা বিশ্লেষণের কাজে এআই টুল ব্যবহারের আগে সংশ্লিষ্ট যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিতে হবে। অনুমোদন ছাড়া এসব কাজে এআই ব্যবহার করা যাবে না।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সংবেদনশীল আর্থিক তথ্য এআই টুলে ইনপুট দিলে তা দেশের বাইরে স্থানান্তরিত হওয়ার পাশাপাশি বড় ধরনের তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি তৈরি করতে পারে। এ কারণে কর্মকর্তা-কর্মচারীদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় কর্মকর্তা-কর্মচারীদের জন্য চারটি সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে— অফিসিয়াল কাজে এআই ব্যবহারের আগে কর্তৃপক্ষের অনুমোদন গ্রহণ, ব্যক্তিগত প্রয়োজনে এআই ব্যবহার করলেও অফিস-সংক্রান্ত কোনো তথ্য ব্যবহার না করা এবং তথ্য নিরাপত্তা ও সাইবার ঝুঁকি-সংক্রান্ত বিদ্যমান নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News