1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

জনগণ যেন সরকারপ্রধান থেকে বিচ্ছিন্ন মনে না করে, সে অনুযায়ী নিরাপত্তা কৌশল সাজাতে হবে: প্রধানমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৫ বার পঠিত

 

নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা জরুরি, যাতে জনগণ কখনোই সরকারপ্রধান থেকে নিজেদের বিচ্ছিন্ন মনে না করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার (৫ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর)-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রের সরকারপ্রধান হিসেবে জনগণের ওপর তার পূর্ণ আস্থা ও বিশ্বাস রয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বিশেষায়িত নিরাপত্তা বাহিনী হিসেবে প্রশিক্ষণ, দক্ষতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারে পিজিআরের পিছিয়ে থাকার কোনো সুযোগ নেই।

তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী যদি সর্বদা পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতা বজায় রাখে, তবে দেশের সার্বভৌমত্ব কখনো হুমকির মুখে পড়বে না।

এ সময় প্রধানমন্ত্রী সাইবার নিরাপত্তাসহ উদীয়মান সব ধরনের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী ও সংশ্লিষ্ট সকল নিরাপত্তা সংস্থাকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News