
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। তবে হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সাময়িকভাবে সরবরাহে চাপ সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, চাহিদা ও সরবরাহের মধ্যে সাময়িক ভারসাম্যহীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। স্বাভাবিক সরবরাহ অব্যাহত থাকলেও হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় সংকটের মতো অবস্থা দেখা দিয়েছে।
তিনি জনগণকে আশ্বস্ত করে বলেন, পর্যাপ্ত মজুদ থাকায় আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সবাই প্রয়োজন অনুযায়ী তেল পাবেন। অপ্রয়োজনীয় মজুদ না করলে সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে।
তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, মূল্য নির্ধারণের বিষয়টি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের অধীন। তবে সরকার এখন পর্যন্ত তেলের দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত নেয়নি।
Leave a Reply