1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ: আইনমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পঠিত

 

আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথই জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ। সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ বাস্তবায়নে বদ্ধপরিকর এবং জুলাই হত্যাকাণ্ডের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিত করা হবে।

শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন যে সরকার জুলাই সনদের প্রতিটি অনুচ্ছেদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ জুলাই ও জুলাই সনদকে বিভ্রান্ত করতে তথাকথিত গণভোটের দাবি তুলেছে। তবে সরকার স্পষ্টভাবে জানিয়েছে, এ ধরনের বিষয় জুলাই সনদের অংশ নয়।

তিনি আরও বলেন, একদিকে ফ্যাসিবাদ দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করার চেষ্টা করছে, অন্যদিকে মৌলবাদী গোষ্ঠী ক্ষমতার মোহে অন্ধ হয়ে উঠছে। এ ধরনের অপচেষ্টা থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে এবং জুলাই সনদকে সামনে রেখে সব ধরনের বিভ্রান্তি এড়িয়ে চলতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনাই জুলাইয়ের পথ এবং সেই পথ অনুসরণ করেই সরকার এগিয়ে যাবে।

তিনি আরও বলেন, জুলাইকে কেন্দ্র করে বাংলাদেশ বর্তমানে দুই ধারায় বিভক্ত। একপক্ষ জুলাইকে রাজনৈতিক ও বাণিজ্যিকভাবে ব্যবহার করার চেষ্টা করছে, আর অন্যপক্ষ জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, সেই অংশের নেতৃত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News