1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ব্রাজিল-আর্জেন্টিনাকে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করবে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৯১ বার পঠিত

 

বাংলাদেশে ব্রাজিল ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দলকে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শুক্রবার (৩ জুলাই) রাজধানীর গুলশান ইয়ুথ ক্লাব টার্ফে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টে তিনি এ কথা বলেন।

ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ব্রাজিল ও আর্জেন্টিনার সমৃদ্ধ ফুটবল ঐতিহ্য এবং উন্নত কাঠামোকে কাজে লাগিয়ে বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। দুই দেশের ফুটবল অবকাঠামো ও পরিকল্পনা সম্পর্কে তাদের সঙ্গে আলোচনা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে দেশের ফুটবলের উন্নয়নে কাজ করা হবে।

তিনি আরও বলেন, সরকার স্পোর্টস ডিপ্লোম্যাসিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং দেশের সর্বস্তরে খেলাধুলার প্রসারে কাজ করছে। ফুটবলকে ঘিরে মানুষের আগ্রহকে কাজে লাগিয়ে বিশ্বসম্প্রীতি গড়ে তোলার প্রচেষ্টাও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাজিলে বাংলাদেশের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো দিয়াস ফেরেস এবং আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News