মানুষের জীবনমানের উন্নয়নই প্রকৃত উন্নয়ন: স্থানীয় সরকারমন্ত্রী
Nawabganj News ডেস্ক :
প্রকাশের সময় :
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
৫৫
বার পঠিত
শুধু রাস্তাঘাট নির্মাণ নয়, মানুষের আর্থ-সামাজিক অবস্থার পরিবর্তনই প্রকৃত উন্নয়ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁওয়ে একটি সোলার সেচ পাম্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার রাস্তাঘাট, মসজিদ, মাদরাসাসহ বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন করছে। তবে প্রকৃত উন্নয়ন তখনই হবে, যখন সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবে এবং তাদের জীবনমানের উন্নতি ঘটবে।
তরুণদের উদ্দেশে তিনি বলেন, শুধু আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে তর্ক-বিতর্ক করে কোনো লাভ নেই। এতে জীবিকা বা সংসার চলবে না। তরুণদের উদ্ভাবন, উদ্যোক্তা হওয়া এবং ব্যবসা-বাণিজ্যের দিকে মনোযোগী হতে হবে।
এ সময় তিনি ব্যাংকগুলোকে কৃষকদের জন্য সহজ শর্তে ঋণ দেওয়ার আহ্বান জানান, যাতে কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হয়।
Leave a Reply