1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

আদাবরে হত্যা মামলার চার আসামি গ্রেপ্তার, উদ্ধার সুইচ গিয়ার চাকু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পঠিত

 

রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে চার আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগ।

শুক্রবার (৩ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে রিপন (২৭), নিরব (২৫), মজনু মিয়া (৬০) ও মিজানুর রহমানকে (৪০) গ্রেপ্তার করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়।

ডিবি জানায়, গত ১ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আদাবর থানাধীন নবোদয় হাউজিংয়ের চার রাস্তার মোড় এলাকায় পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে ধারালো অস্ত্রের আঘাতে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার (৪৫) ও সাদ্দাম হোসেন (৩৫) গুরুতর আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবুল বাশারের মৃত্যু হয়। আহত সাদ্দাম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর সিসিটিভি ফুটেজ, গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে ডিবি। পরে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি জানতে পারে, গত ২৯ জুন রাতে বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ব্রাজিল-জাপান ম্যাচ দেখা ও বাঁশি বাজানোকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় ১ জুলাই রাতে সালিশ বৈঠকের শেষ পর্যায়ে পুনরায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আবুল বাশার ও সাদ্দাম ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News