
আলভী মাহমুদ আলিফ, প্রতিনিধি :
সিলেটের গোলাপগঞ্জে র্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযানে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
র্যাব-৯ সূত্রে জানা যায়, বুধবার (১ জুলাই) রাত আনুমানিক ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং ৫২ বিজিবির একটি যৌথ আভিযানিক দল গোলাপগঞ্জ থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পরিত্যক্ত অবস্থায় ৬০ বস্তা চোরাচালানকৃত ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ২০ লাখ টাকা।
র্যাব জানায়, উদ্ধারকৃত জিরার সঙ্গে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
উদ্ধারকৃত জিরা পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ৫২ বিজিবি, সিলেটের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
Leave a Reply