1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বিশ্ববাজারে ৪ মাসের মধ্যে সোনার দামে সবচেয়ে বড় পতন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রভাব বিশ্ববাজারে স্পষ্ট হয়ে উঠেছে। এর ধারাবাহিকতায় আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় পতন দেখা গেছে। একদিনেই ২ শতাংশের বেশি কমে এটি প্রায় চার মাসের সর্বনিম্ন অবস্থানে নেমেছে। সংঘাতের বিস্তার, মূল্যস্ফীতি নিয়ে উদ্বেগ এবং বৈশ্বিক সুদের হার বৃদ্ধির আশঙ্কাকে এ পতনের প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে।

বার্তা সংস্থা Reuters জানিয়েছে, সোমবার (২৩ মার্চ) স্পট গোল্ডের দাম ২ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৪,৩৭২ দশমিক ৮৬ ডলারে নেমে এসেছে। টানা নবম দিনের মতো দরপতন অব্যাহত রয়েছে এবং গত সপ্তাহেই স্বর্ণের দাম ১০ শতাংশের বেশি কমেছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হওয়ায় বৈশ্বিক অর্থনীতিতে মূল্যস্ফীতির ঝুঁকি বেড়েছে। এর ফলে সুদের হার বাড়ানোর সম্ভাবনাও জোরালো হয়েছে, যা সাধারণত সোনার মতো বিনিয়োগকে কম আকর্ষণীয় করে তোলে।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানের বিদ্যুৎ অবকাঠামোয় হামলার হুমকি দেওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরান জানিয়েছে, এমন হামলা হলে তারা উপসাগরীয় অঞ্চলের জ্বালানি ও পানি সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করবে।

একই প্রেক্ষাপটে বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের ওপরে অবস্থান করছে, যা মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে বলে মনে করছেন বিনিয়োগকারীরা।

বিশেষজ্ঞদের মতে, সুদের হার বৃদ্ধির সম্ভাবনা এবং ভূরাজনৈতিক উত্তেজনা অব্যাহত থাকলে সোনার বাজারে অস্থিরতা আরও বাড়তে পারে।

এদিকে অন্যান্য ধাতুতেও পতন দেখা গেছে। স্পট রুপার দাম ৩ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৬৫ দশমিক ৬১ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম ২ দশমিক ৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৬ দশমিক ৬৫ ডলার এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩৯৭ দশমিক ২৫ ডলারে নেমেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News