1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

১ জুলাই ব্যাংক হলিডে: বন্ধ থাকবে সব ব্যাংক ও শেয়ারবাজারে লেনদেন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৮৩ বার পঠিত

 

প্রতিবছরের মতো এবারও ১ জুলাই (বুধবার) দেশের ব্যাংকখাতে ‘অর্ধবার্ষিক সমাপনী’ উপলক্ষে পালিত হবে ব্যাংক হলিডে। এদিন দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে।

অর্ধবার্ষিক হিসাব-নিকাশ সম্পন্ন করে ছয় মাসের আর্থিক প্রতিবেদন প্রস্তুতের সুবিধার্থে দিনটি ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়। তবে, বাংলাদেশ ব্যাংকসহ সব তফসিলি ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে এবং প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম চলবে।

এদিকে, ব্যাংক হলিডে উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)-এও কোনো লেনদেন হবে না।

উল্লেখ্য, প্রতি বছর ৩১ ডিসেম্বর পঞ্জিকা বছরের হিসাব চূড়ান্ত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্যও ব্যাংকগুলো ব্যাংক হলিডে পালন করে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News