
ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে ইরান জোরালো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ সময় রাজধানী Jerusalemসহ মধ্য ও দক্ষিণাঞ্চলের একাধিক এলাকায় সতর্ক সংকেত জারি করা হয়। ক্ষেপণাস্ত্র আঘাত হানার আশঙ্কায় বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেয় স্থানীয় কর্তৃপক্ষ।
হামলার সময় দেশের বিভিন্ন স্থান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এ হামলায় ‘ক্লাস্টার’ বা গুচ্ছ বোমা ব্যবহার করা হয়েছে, যা বিস্ফোরণের পর ছোট ছোট বোমায় বিভক্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি করে।
ইসরায়েলের অন্তত আটটি স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ বা বিস্ফোরকের আঘাতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে এসব এলাকার ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে।
এর আগে উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে তা প্রত্যাহার করা হয় এবং বাসিন্দাদের শেল্টার থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়।
গত রবিবার থেকে ইসরায়েলে এই হামলার ধারা অব্যাহত রয়েছে। বিশেষ করে উত্তরাঞ্চল এখন শুধু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাই নয়, লেবাননের সশস্ত্র গোষ্ঠী Hezbollah-এর নিয়মিত আক্রমণের মুখেও পড়ছে।
Leave a Reply