1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

জন্মের পরপরই নবজাতককে শালদুধ খাওয়ানোর আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৬২ বার পঠিত

 

জন্মের পরপরই নবজাতককে মায়ের শালদুধ খাওয়ানোর আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, শালদুধই শিশুর জন্য ভিটামিন এ-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাকৃতিক উৎস। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে গণমাধ্যমকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

রোববার (২৮ জুন) রাজধানীর মিন্টু রোডের শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত শিশুকে শুধু মায়ের দুধ খাওয়াতে হবে। এরপর বয়স অনুযায়ী পুষ্টিকর সম্পূরক খাবারের পাশাপাশি নিয়মিত মায়ের দুধ খাওয়ানো অব্যাহত রাখতে হবে।

তিনি জানান, ইউনিসেফের মাধ্যমে আন্তর্জাতিক মান যাচাই শেষে উন্নতমানের টিকা সংগ্রহ করা হয়েছে। বর্তমানে দেশে লাল ও নীল মিলিয়ে ২ কোটি ৬০ লাখ ভিটামিন এ ক্যাপসুল মজুত রয়েছে।

মন্ত্রী আরও বলেন, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় এবার ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের জন্য ৩৫ লাখ ৪ হাজার নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য ২ কোটি ২০ লাখ ৩১ হাজার লাল রঙের ক্যাপসুল বিতরণ করা হচ্ছে। সব মিলিয়ে ২ কোটি ৫৫ লাখ ৩৪ হাজার শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

তিনি জানান, নির্ধারিত দিনে কেউ ক্যাপসুল গ্রহণ করতে না পারলে পরবর্তী দিনগুলোতেও তা গ্রহণের সুযোগ থাকবে, যাতে কোনো শিশু এ কর্মসূচির বাইরে না থাকে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News