1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

বাণিজ্যিক জাহাজে ড্রোন হামলার অভিযোগের পর ইরানে মার্কিন হামলা

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৮৮ বার পঠিত

 

বাণিজ্যিক জাহাজে ইরানি ড্রোন হামলার অভিযোগ তোলার একদিন পরই ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও উপকূলীয় রাডার স্থাপনায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার (২৬ জুন) ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, ‘হামলার কড়া জবাব’ হিসেবে মার্কিন যুদ্ধবিমান ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন স্টেশন এবং উপকূলীয় রাডার স্টেশনগুলোতে হামলা চালায়। সংস্থাটি দাবি করেছে, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক বাণিজ্যিক নৌযান চলাচলের সময় ইরানের কর্মকাণ্ড নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলেছে। এ ঘোষণার পরই ইরানের সিরিক বন্দরের কাছে মার্কিন হামলার খবর পাওয়া যায়।

এর আগে শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরের পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এভার লাভলি-তে হওয়া ড্রোন হামলাকে ১৭ জুন স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ‘বোকামিপূর্ণ লঙ্ঘন’ বলে মন্তব্য করেন। ওই সমঝোতা যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত হয়েছিল।

সমঝোতায় লেবাননসহ সব ফ্রন্টে সামরিক অভিযান স্থায়ীভাবে বন্ধ রাখার আহ্বান জানানো হয়েছিল। এর মাধ্যমে মূলত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শুরু করা সামরিক সংঘাত স্থগিত করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News