1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

দেশের স্বার্থে কোনো আপস নয়, বহুপাক্ষিক পররাষ্ট্রনীতিতেই এগোচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

 

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের স্বার্থের প্রশ্নে বাংলাদেশ কোনো ধরনের আপস করবে না। প্রতিটি দেশের সঙ্গে বিদ্যমান অর্থনৈতিক ও কৌশলগত সম্ভাবনাকে সর্বোচ্চ কাজে লাগানো হবে, তবে সব সিদ্ধান্তেই দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।

শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, শুরু থেকেই বিএনপি বহুপাক্ষিক পররাষ্ট্রনীতি অনুসরণ করেছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের পররাষ্ট্রনীতির মৌলিক ভিত্তি—পারস্পরিক শ্রদ্ধা, পারস্পরিক স্বার্থ, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং কৌশলগত স্বায়ত্তশাসনের নীতির প্রতিফলন।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিটি দেশের সঙ্গে পারস্পরিক সম্মান ও স্বার্থের ভিত্তিতে সম্পর্ক গড়ে তোলার যে নীতি প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমান সরকারও সেই ধারাবাহিকতা অনুসরণ করছে। মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের শ্রমবাজার, জ্বালানি, বাণিজ্য ও বিনিয়োগে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। অন্যদিকে, চীনের সঙ্গে অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রয়েছে এবং চীন বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।

অর্থমন্ত্রী সংসদে বিরোধীদলীয় নেতা মির্জা ফখরুলের সঙ্গে ঐকমত্য প্রকাশ করে বলেন, বাংলাদেশের রাজনীতিতে একটি সাংস্কৃতিক পরিবর্তন প্রয়োজন। তিনি দাবি করেন, প্রধানমন্ত্রী বিদেশ সফরে যাওয়া ও ফেরার সময় বিমানবন্দরে হাজারো মানুষের সম্বর্ধনার প্রচলিত সংস্কৃতি থেকে সরে এসে সেই পরিবর্তনের সূচনা করেছেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News