1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৩৯ বার পঠিত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি আজ সোমবার (২৩ মার্চ) শেষ হচ্ছে। আগামীকাল মঙ্গলবার (২৪ মার্চ) থেকে খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা, শেয়ারবাজার ও বেসরকারি প্রতিষ্ঠান।

গত শনিবার (২১ মার্চ) দেশে ঈদ উদযাপিত হয় এবং ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি আজ শেষ হলো।

তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবর—অফিস খোলার একদিন পরই বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি রয়েছে। এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা আরও তিন দিনের ছুটি মিলবে।

এদিকে ঈদ উপলক্ষে সংবাদপত্র সংশ্লিষ্টরা ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটিতে ছিলেন। তাদের ছুটিও আজ শেষ হচ্ছে এবং আগামীকাল তারা কর্মস্থলে যোগ দেবেন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News