1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত বেড়ে ২৩৫, ধ্বংসস্তূপে আটকা শতাধিক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ জুন, ২০২৬
  • ৮৭ বার পঠিত

ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে কমপক্ষে ২৩৫ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তবে মোট হতাহতের সংখ্যা কত হতে পারে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি। খবর রয়টার্সের।

বুধবার (২৪ জুন) স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দেশটিতে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে প্রথমটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭ দশমিক ৫।

প্রবল এ ভূমিকম্পে বহু ভবন ধসে পড়ায় এখনও শত শত মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা রয়েছেন। তাদের উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে ভেনেজুয়েলার উদ্ধারকারী দল।

দেশটির অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি ডেলসি রদ্রিগেজের ভাই হোর্হে রদ্রিগেজ জানান, অন্তত ২০০ জন এখনও আটকা পড়েছেন এবং প্রায় ২৫০টি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো ক্যাবেলো জানান, লা গুয়াইরা অঞ্চলের ৭০ হাজারের বেশি পরিবার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সেখানে মোতায়েনকৃত কর্মীর সংখ্যা ৪ হাজার ২০০ থেকে বাড়িয়ে ১১ হাজার ৫০০ করা হয়েছে।

ধ্বংসযজ্ঞের ব্যাপকতার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। উদ্ধার তৎপরতায় দেশটির সেনাবাহিনী অংশ নিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র, মেক্সিকো, এল সালভাদর ও সুইজারল্যান্ডসহ কয়েকটি দেশ মানবিক সহায়তা এবং উদ্ধার সরঞ্জাম পাঠিয়েছে।

এদিকে, ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত ৩০টি আফটারশক অনুভূত হয়েছে। কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, আগামী সপ্তাহ পর্যন্ত এ ধরনের কম্পন অব্যাহত থাকতে পারে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News