
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠক শুরু হয়েছে।
বেইজিংয়ের স্থানীয় সময় বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল ৫টায় চীনের ঐতিহাসিক গ্রেট হলে দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বৈঠক শেষে দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারের লক্ষ্যে ১৫টি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের অংশ হিসেবে আগামীকাল শুক্রবার (২৬ জুন) স্থানীয় সময় সকাল ১০টা ৩০ মিনিটে গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে।
সফর সংশ্লিষ্টরা মনে করছেন, এই বৈঠকগুলো বাংলাদেশ-চীন সম্পর্ককে আরও শক্তিশালী করবে এবং বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি ও উন্নয়ন সহযোগিতার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
Leave a Reply