
প্রায় দুই বছর পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা দিয়েছে ভারত। আগামী ২৮ জুন থেকে ভিসার জন্য আবেদন গ্রহণ শুরু হবে এবং ১ জুলাই থেকে ভিসা প্রদান করা হবে।
বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করার পর রাজধানীর যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) পরিদর্শনে এসে এ ঘোষণা দেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী।
তিনি জানান, ট্যুরিস্ট ভিসার পাশাপাশি বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা কার্যক্রমও চালু থাকবে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও সিলেটে অবস্থিত পাঁচটি ভিসা সেন্টার সচল থাকবে। পর্যায়ক্রমে আরও ভিসা সেন্টার চালুর পরিকল্পনাও রয়েছে।
হাইকমিশনার আরও বলেন, মেডিকেল ভিসা আবেদনকারী, শিশু ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভিসা সেন্টারে বিশেষ সুবিধা নিশ্চিত করা হবে।
এদিকে ভারত সরকার বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার দিনেশ ত্রিবেদীকে মন্ত্রীর সমমর্যাদা প্রদান করেছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।
Leave a Reply