1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“প্রতিটি জেলায় কিডনি ও ক্যানসার চিকিৎসা নিশ্চিত করতে উদ্যোগ নিচ্ছে সরকার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৫৯ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

দেশে কিডনি ও ক্যানসার রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় তাদের ভোগান্তি কমাতে প্রতিটি জেলা পর্যায়ে কিডনি ও ক্যানসারের চিকিৎসা নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ডা. এম এ মুহিত।

বুধবার (২৪ জুন) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা আইপাস আয়োজিত যৌন ও প্রজনন স্বাস্থ্য বিষয়ক একটি প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর স্বাস্থ্যখাতকে একটি ভঙ্গুর অবস্থায় পেয়েছে। এ খাতকে পুনর্গঠন ও আধুনিকায়নের লক্ষ্যে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি জানান, দেশের স্বাস্থ্যসেবা আরও সম্প্রসারণ ও মানোন্নয়নের জন্য শিগগিরই এক লাখ স্বাস্থ্যকর্মী, ২৫ হাজার মিডওয়াইফ এবং ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। পাশাপাশি বিশেষায়িত চিকিৎসা ও গবেষণার উদ্দেশ্যে দুটি উইমেন হেলথ ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, ঢাকায় পাঁচ বছর মেয়াদি ‘এসআরএইচআর ইন ঢাকা’ প্রকল্পের আওতায় ৬ লাখ ৫৫ হাজার ৮৪৩ জন নাগরিক যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করেছেন।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের গৃহীত পদক্ষেপের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের চিকিৎসা সেবা প্রাপ্তি সহজতর হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News