1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবারই সমান অধিকার: ডেপুটি স্পিকার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, সংবিধানে ধর্ম, বর্ণ বা গোত্র নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করা হয়েছে।

রোববার (২২ মার্চ) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা প্রেসক্লাবের রজত জয়ন্তী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সবাই এ দেশের নাগরিক—কেউ সংখ্যালঘু নই। নিজেদের ‘মাইনরিটি’ ভাবার কোনো কারণ নেই এবং এ ধরনের হীনমন্যতা থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি তবারক হোসেন খোকন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার, ইউএনও আফরোজা আফসানাসহ জেলা ও উপজেলার সাংবাদিকরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News