1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

কানাডার মন্ট্রিয়লে বন্দুক হামলায় পুলিশসহ ৩ জন নিহত, হামলাকারীও নিহত

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০৪ বার পঠিত

 

কানাডার মন্ট্রিয়ল শহরে বন্দুকধারীর হামলায় পুলিশসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ কর্মকর্তা, একজন বেসামরিক নাগরিক এবং হামলাকারী নিজেও রয়েছেন বলে জানিয়েছে বিবিসি।

সোমবার (২২ জুন) স্থানীয় সময় সকাল সাড়ে ১১টার দিকে একটি ভবন থেকে গুলির শব্দ পেয়ে জরুরি নম্বরে ফোন করেন স্থানীয়রা। এরপর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানায়, হামলাকারী একজন পুরুষ এবং তিনি একাই এ হামলা চালিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ঘটনাস্থলেই তাকে গুলি করে হত্যা করা হয়। হামলায় আরেকজন পুলিশ সদস্য গুরুতর আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।

নিহত বেসামরিক ব্যক্তি স্থানীয় ইহুদি কমিউনিটির সদস্য ছিলেন। তবে এটি কোনো ধর্মীয় বা জাতিগত বিদ্বেষমূলক হামলা কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত করেনি পুলিশ।

ফরাসি ভাষার সরকারি সম্প্রচারমাধ্যম রেডিও কানাডা জানিয়েছে, হামলাকারী নারীবিদ্বেষী অনলাইন গোষ্ঠী ‘ইনসেল’ মতাদর্শ দ্বারা প্রভাবিত হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

ঘটনার পর এলাকায় জরুরি সতর্কতা জারি করা হলেও পরে স্থানীয় সময় বিকেল ৩টার দিকে তা প্রত্যাহার করা হয়। হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News