1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে আদালতের রায় হলে সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে একটি ‘মাফিয়া দল’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, তাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার আদালতে চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যদি তাদের বিরুদ্ধে রায় আসে, তাহলে দলটি নিষিদ্ধ হবে।

মঙ্গলবার (২৩ জুন) সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান।

তথ্য উপদেষ্টা আরও বলেন, রাজনৈতিক দলগুলোর চলমান বিক্ষোভ ও মিছিল মূলত আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ হিসেবে দেখা হচ্ছে।

আওয়ামী লীগের নৈতিক সাহস নেই উল্লেখ করে তিনি বলেন, তারা অনেক কিছু করতে পারবে বলে সরকার মনে করে না। জনগণের নিরাপত্তার স্বার্থে কিছু জেলায় সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া ডা. জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফরে দেশটির শ্রমবাজার নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং দ্রুতই তা উন্মুক্ত হওয়ার আশা করা হচ্ছে।

/এএম

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News