1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

“ছয় জেলা ও মহানগরে সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৯৩ বার পঠিত

 

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশের ছয়টি জেলা ও মহানগর এলাকায় মোতায়েন করা সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে সরকার।

সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর ক্যাপ্টেন বা তার ঊর্ধ্বতন কর্মকর্তারা এই বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। পাশাপাশি কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে কর্মরত সমপদমর্যাদার কর্মকর্তারাও এ ক্ষমতার আওতায় থাকবেন।

এতে বলা হয়, ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুর মহানগরী এবং নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় এই বিশেষ ক্ষমতা কার্যকর থাকবে। আগামী ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত নির্দিষ্ট এই এলাকাগুলোতে সেনা কর্মকর্তারা এ দায়িত্ব পালন করবেন।

এর আগে রোববার (২১ জুন) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেয়। চিঠিতে উল্লেখ করা হয়, কার্যক্রম নিষিদ্ধ বিভিন্ন সংগঠন দেশের বিভিন্ন স্থানে বেআইনি মিছিল, শোডাউন ও নাশকতামূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার আশঙ্কা রয়েছে।

দেশের শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ আওতায় ২২ থেকে ৩০ জুন পর্যন্ত প্রয়োজনীয় সংখ্যক সেনাসদস্য মোতায়েন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে ২৩ জুনের কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য অরাজকতা প্রতিরোধে পুলিশ সদর দপ্তর থেকেও সারাদেশে সতর্কতা ও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News