1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

৫ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনার প্রায় পাঁচ ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রোববার (২২ মার্চ) সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থলে রিলিফ ট্রেন পৌঁছে ঢাকা মেইল ট্রেনটি উদ্ধার করে এবং রেললাইনে আটকে থাকা বাস সরিয়ে নেয়। এরপরই ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

এর আগে, শনিবার দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেন মামুন পরিবহনের যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। সংঘর্ষে বাসটি প্রায় আধা কিলোমিটার দূর পর্যন্ত টেনে নিয়ে যায় ট্রেনটি। এতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায় এবং বহু যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষ পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। চট্টগ্রাম বিভাগের রেলওয়ের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানান, আখাউড়া থেকে রিলিফ ট্রেন এনে উদ্ধার কাজ সম্পন্ন করা হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News