
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত ৯টা ২৯ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পের কম্পন অনুভূত হওয়ার পর বিভিন্ন এলাকায় মানুষ আতঙ্কিত হয়ে ঘরবাড়ি ও ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) বাংলাদেশে ভূমিকম্প অনুভূত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তবে তাৎক্ষণিকভাবে ভূমিকম্পের মাত্রা, উৎপত্তিস্থল কিংবা অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও তথ্যের অপেক্ষা করা হচ্ছে।
Leave a Reply