
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে চলতি জুন মাসের প্রথম ২০ দিনে বিশেষ অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৩৭ জন অপরাধীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপি সূত্রে জানা যায়, জুন মাসের ১ তারিখ থেকে ২০ জুন পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় পরিচালিত বিশেষ চিরুনি অভিযানে চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, সন্ত্রাস ও মাদকের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৫৪ জন চাঁদাবাজ রয়েছে। এর মধ্যে ১ জন পুলিশি তালিকাভুক্ত এবং বাকি ৫৩ জন তালিকাবহির্ভূত চাঁদাবাজ। এছাড়া সন্ত্রাসী, দস্যু, ছিনতাইকারী ও ডাকাত চক্রের ৪৬৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগের অভিযানে একই সময়ে ১ হাজার ২০ জন মাদক কারবারিকেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পুলিশ জানায়, মহানগরবাসীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত ঢাকা গড়ার লক্ষ্যে ডিএমপির বিশেষ অভিযান আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে।
Leave a Reply