1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, সেই সিদ্ধান্ত বাংলাদেশই নেবে: হুমায়ুন কবির”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী কোন দেশ সফর করবেন, তা অন্য কেউ নির্ধারণ করবে না। বাংলাদেশ নিজেই সিদ্ধান্ত নেবে প্রধানমন্ত্রী কোথায় সফরে যাবেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

শনিবার (২০ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানের রাষ্ট্রদূতদের সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পশ্চিমা রাষ্ট্রদূতদের এ ধরনের সৌজন্য সাক্ষাৎ রুটিন কার্যক্রমের অংশ। তিনি জানান, প্রধানমন্ত্রীর আসন্ন মালয়েশিয়া সফরে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের সদস্যপদ নিয়ে আলোচনা হবে।

ভারত সফরের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরিবেশ সহায়ক হলে প্রধানমন্ত্রী ভারত সফর করবেন।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সাংবাদিকদের বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ফুটবল দলের ওপর বাজি ধরলে ভুল হওয়ার সম্ভাবনা নেই। তিনি বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগামী ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বানও জানান।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি, দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বিভিন্ন আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News