1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“যুক্তরাষ্ট্রকে সমর্থনের আহ্বান জানালেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬
  • ১০১ বার পঠিত

 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন রাষ্ট্রদূত বলেন, গত রাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে এক দুর্দান্ত জয় পেয়ে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। এ প্রসঙ্গে তিনি পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, আসন্ন ম্যাচগুলোতে যেন তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন করেন।

ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশিদের ফুটবলপ্রেমের প্রশংসা করে বলেন, দীর্ঘমেয়াদে যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনোই ভুল হওয়ার সম্ভাবনা নেই।

সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News