1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল অস্ট্রেলিয়া

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ৮৪ বার পঠিত

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৯ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে অস্ট্রেলিয়া। নাসুম ও নাহিদের দারুণ বোলিংয়ে ৪৪ রানে ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেটে ম্যাট রেনশ ও টিম ডেভিড ৯৭ রানের জুটি গড়ে দলকে ম্যাচে ফেরান। রেনশ ৮৯ এবং ডেভিড ৪৫ রান করেন। তাদের ব্যাটে ভর করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রান তোলে।

জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তানজিদ তামিম ১৫ বলে ৩০ রান করেন। সৌম্য সরকার ১৫ রানে আউট হন। এরপর সাইফ ও ইমন ৫৩ রানের জুটি গড়লেও ইমন ২২ বলে ৩৬ রান করে আউট হন। সাইফ ৪২ রান করে ফিরে যান দ্রুতই। শেষদিকে শামীম ৮ বলে ৭ রান করেন এবং হৃদয়ের ২২ বলে ৩৫ রানের ইনিংসেও জয়ের পথে যেতে পারেনি বাংলাদেশ। শেষ পর্যন্ত ১৮৯ রানে থেমে যায় টাইগারদের ইনিংস।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News