1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

“হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স সিলগালা, নতুন দানবাক্স স্থাপন”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
  • ১০৫ বার পঠিত

 

সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার-এর পুরাতন দানবাক্স সিলগালা করেছে জেলা প্রশাসন। একই সঙ্গে সেখানে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৩টার দিকে এ কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানার নেতৃত্বে জেলা প্রশাসনের কয়েকজন সহকারী কমিশনার এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাজার কর্তৃপক্ষকে অবহিত করেই পুরাতন দানবাক্স সিলগালা এবং নতুন দানবাক্স স্থাপন করা হয়েছে। মূলত দান হিসেবে জমা হওয়া অর্থের স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে মাজার সংশ্লিষ্টদের অভিযোগ, প্রশাসন মাজারের কার্যক্রম ও ব্যবস্থাপনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে।

এ বিষয়ে প্রশাসন ও মাজার সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News