1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন

দেশে হামের পরিস্থিতি ভয়াবহ: ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, শনাক্ত ১১১ জন

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৬৭ বার পঠিত

 

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদফতরের হামসংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Directorate General of Health Services জানায়, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে Measles-এ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ৫৬৮ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১১ জনের মধ্যে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৯৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

আঞ্চলিক পরিসংখ্যানে দেখা যায়, এখন পর্যন্ত হামের লক্ষণ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে—২৩৯ জন। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিভাগ, যেখানে মৃত্যু হয়েছে ৮৭ জনের।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News