
রাজধানীর জলাবদ্ধতা সমস্যা সমাধানে সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৬ জুন) জাতীয় সংসদে উত্থাপিত এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি পরিকল্পনার আওতায় রাজধানীর নর্দমা ও খাল থেকে পলি ও বর্জ্য অপসারণ, পাম্পের মাধ্যমে পানি নিষ্কাশন, ক্যাচপিট স্থাপন এবং ওয়ার্ডভিত্তিক জরুরি সাড়া দল গঠন করা হয়েছে।
তিনি আরও জানান, মধ্যমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে খাল পুনরুদ্ধার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জিয়া সরণি ও শ্যামপুর খালের আউটলেট নির্মাণের কাজ চলমান রয়েছে।
দীর্ঘমেয়াদি পরিকল্পনার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রাজধানীতে প্রায় ৫০ কিলোমিটার খাল উন্নয়ন, নতুন ওয়ার্ডগুলোতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ, পাম্প স্টেশন স্থাপন এবং টেকসই বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজধানীর জলাবদ্ধতা সমস্যা উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং নগরবাসী সুফল পাবে।
Leave a Reply