1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ৩০

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • ১১৭ বার পঠিত

ঢাকা থেকে বান্দরবানের পথে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস রোববার (২২ মার্চ) ভোরে জেলা সদরের সুয়ালক বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান।

আহতদের মধ্যে মিলন চন্দ্র দাশ (২৬), রিমন দাশ (২৭), রিয়াদ (২৫) ও নাফি রিজুয়ান (২৮)-এর অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গেছে, প্রায় ৪০ জন যাত্রী নিয়ে বাসটি ঢাকা থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাচ্ছিল। ভোর ৫টার দিকে সুয়ালক বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছালে পাহাড়ি আঁকাবাঁকা ঢাল বেয়ে নামার সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি গভীর খাদে পড়ে যায়। এতে বাসের অধিকাংশ যাত্রী আহত হন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News