1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“মিসৌরিতে স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত, পাইলটসহ ১২ আরোহী নিহত”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১২২ বার পঠিত

 

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যে একটি স্কাইডাইভিং বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১২ জন আরোহীর সবাই নিহত হয়েছেন। নিহতরা সবাই স্কাইডাইভার ছিলেন বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি।

রোববার (১৪ জুন) স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় একটি বিমানবন্দর থেকে সিঙ্গেল ইঞ্জিনের টার্বোপ্রপ বিমানটি উড্ডয়ন করে। উড্ডয়নের কিছুক্ষণ পরই প্রয়োজনীয় উচ্চতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে বিমানটি রানওয়ে থেকে প্রায় ৩০০ মিটার দূরে বিধ্বস্ত হয়।

দুর্ঘটনাকবলিত বিমানটি একটি বেসরকারি স্কাইডাইভিং কোম্পানি পরিচালিত ছিল, যার মডেল প্যাসিফিক অ্যারোস্পেস সেভেন-ফাইভ-জিরো এক্সএল।

স্থানীয় বেটস কাউন্টির শেরিফ চ্যাড অ্যান্ডারসন এক সংবাদ সম্মেলনে বলেন, ঘটনাটিকে বড় ধরনের প্রাণহানির ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরও জানান, বিমানটি কোনো বাণিজ্যিক এয়ারলাইনের ছিল না এবং এটি স্থানীয় বিমানবন্দর থেকেই উড্ডয়ন করেছিল।

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুর্ঘটনার সময় ওই আকাশসীমায় এয়ার ট্রাফিক সার্ভিস বাধ্যতামূলক ছিল না এবং বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ রাখার প্রয়োজনীয়তা ছিল না।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News