1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন

“যুক্তরাষ্ট্র–ইরান শান্তি চুক্তির ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ১০৩ বার পঠিত

 

যুক্তরাষ্ট্র ও ইসলামী প্রজাতন্ত্র ইরানের মধ্যে শান্তি চুক্তি চূড়ান্ত হওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ।

সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপ ও কূটনীতির মাধ্যমে উত্তেজনা হ্রাস এবং সংঘাত নিরসনের জন্য বাংলাদেশ ধারাবাহিকভাবে আহ্বান জানিয়ে আসছে। এই ইতিবাচক অগ্রগতিতে ভূমিকা রাখা সব পক্ষ ও মধ্যস্থতাকারীদের প্রচেষ্টার প্রশংসাও করা হয়েছে।

এতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে চুক্তিটি সদিচ্ছা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে বাস্তবায়িত হবে এবং তা দীর্ঘস্থায়ী ও টেকসই শান্তির পথ সুগম করবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি, নিরাপত্তা এবং উন্নয়নের জন্য মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা অপরিহার্য। বাংলাদেশ সব পক্ষকে সংলাপ ও কূটনীতির মাধ্যমে অমীমাংসিত বিষয়গুলো সমাধানের আহ্বান জানায় এবং দ্রুত আঞ্চলিক শান্তি ও সহযোগিতা পুনরুদ্ধারের প্রত্যাশা করে।

এদিকে আন্তর্জাতিক বিভিন্ন সূত্রে বলা হয়েছে, দীর্ঘ সময় ধরে চলা সংঘাত অবসানে আগামী ১৯ জুন দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষর হতে পারে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, চুক্তি কার্যকর হলে হরমুজ প্রণালী সব দেশের জন্য উন্মুক্ত থাকবে এবং নৌ অবরোধ প্রত্যাহার করা হবে।

অন্যদিকে মধ্যস্থতাকারীদের পক্ষ থেকেও সামরিক অভিযান বন্ধ এবং যুদ্ধবিরতির বিষয়ে অগ্রগতির কথা জানানো হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News